অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 10:29 am
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Posted ১০:২৯ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya