বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:52 pm

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই দিবসে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ না থাকলেও ঐচ্ছিক ছুটি থাকায় দিবসটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজ বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫২ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

The Daily Sarod |