স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
সর্বশেষ আপডেট : 6:04 pm
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব। গতকাল সোমবার (২৩ জুলাই) রাতে সদর উপজেলার নাটাই গ্রাম ও পৌর এলাকার পূর্বপাইকপাড়া মহল্লায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটকরা হলেন- পূর্বপাইকপাড়া মহল্লার আবদুল মালেকের ছেলে মো. রাজন (২৮), বাবুল রায়ের ছেলে বাপ্পী রায় (২৫), রণজিৎ চক্রবর্তীর ছেলে জীবন চক্রবর্তী (২৬) ও সবুত দাসের ছেলে রাজু দাস (৩০) এবং নাটাই গ্রামের মৃদ আবদুল মোতালেব মোল্লার ছেলে মো. কুদ্দুস মিয়া (৫৫)।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্বপাইকপাড়া মহল্লার জনৈক বাবুল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জীবন, রাজন, রাজু ও বাপ্পীকে আটক করে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে নাটাই গ্রাম থেকে দেড় কেজি গাঁজাসহ কুদ্দুসকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৪শ’ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Posted ৬:০৪ পিএম | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya