শিরোনাম
তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী এলডিপির অলি আহমেদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে মোবাইলফোন ডিসপ্লে-মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ পাওয়ার হাউস রোড থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার ঘরের ভেতরে মাটির গর্তে লুকানো ছিল ২৬৪ কেজি গাঁজা, একজন আটক ‘ফাইসা গেছি’ ফিকশন নিয়ে আসছেন সাবিলা নূর

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 1:26 pm

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসলে দুইদেশের অনেক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ রোববার (৯ আগস্ট) ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
দীনেশ ত্রীবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দুজনে দেখা করলে, আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে।
বাংলাদেশে ভারতীয় ভিসার অনেক চাহিদা রয়েছে জানিয়ে তিনি বলেন, সেই চাহিদা পূরণে ভিসা সেন্টার বাড়ানো হবে।
Facebook Comments Box

Posted ১:২৬ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

The Daily Sarod |