ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 4:47 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জর ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদে নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার সাথে একই গ্রামের আবুল হোসেনের মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে টিয়ারা গ্রামে ফেরার পথে আবুল হোসেনরর তিন সমর্থককে আটকে মারপিট করে শিশু মিয়ার লোকজন। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, পুলিশ সংর্ঘষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪৭ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |