এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 11:23 am

এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল
আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় দুটি ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানার পদ্ধতি
মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং এরপর YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন নেয়া হবে।
Facebook Comments Box

Posted ১১:২৩ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

The Daily Sarod |