র‌্যাবের নাম বদলে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 10:28 am

র‌্যাবের নাম বদলে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ -এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়ায় র‌্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একই সাথে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে।
খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর আইনে পরিণত করতে তোলা হবে সংসদে।
শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিট গঠন করা যাবে বলে খসড়ায় উল্লেখ আছে। প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৮ এএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

The Daily Sarod |