থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণ, ৬ জন নিহত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 6:16 pm

থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণ, ৬ জন নিহত

থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে৷ আজ শুক্রবার রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলের নোনথাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলার ডেবসিরিন নোনথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে৷
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংককের উত্তরাঞ্চলের নোনথাবুরি প্রদেশের ডেবসিরিন নোনথাবুরি উচ্চ বিদ্যালয়ে গুলির ঘটনার পরপরই পুলিশ সদস্য, উদ্ধারকর্মী এবং জরুরি চিকিৎসাসেবাকর্মীরা সেখানে ছুটে যান৷ খুব দ্রুত শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের অন্য সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়৷
রয়্যাল থাই পুলিশের মুখপাত্র ট্রাইরং পিউপান থাইল্যান্ডের চ্যানেল থ্রি নিউজ-কে জানান, হামলায় তিনজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী নিহত এবং ১৫ জন আহত হয়৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ হামলাকারীও গুরুতরভাবে আহত৷ অন্য আহতদের পাশাপাশি তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এর আগে নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, হামলার পর হামলাকারী নিজেই নিজেকে গুলি করে আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ইতিমধ্যে এ ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন৷
গত ফেব্রুয়ারিতে ১৭ বছর বয়সি এক কিশোর পুলিশের কাছ থেকে বন্দুক চুরি করে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক সরকারি উচ্চ বিদ্যালয়ে গুলি চালিয়েছিল৷ সেই ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছিল৷
সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ৬:১৬ পিএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

The Daily Sarod |