অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 6:00 pm
বাসাবাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৭৪ দশমিক ৪০ টাকা থেকে কমিয়ে ৭৩ দশমিক ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাসের নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
Posted ৬:০০ পিএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya