অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 8:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইতিহাস, ঐতিহ্য এবং কৃতি ব্যক্তিত্বদের জীবন ও অবদান তুলে ধরে রচিত ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় সরাইল উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ সামসুউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মানবর্ধন পাল, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ইঞ্জিনিয়ার শাহজাহান, সাংবাদিক রফিকুজ্জামান, পারভেজ আলম, সঞ্জীব দেবনাথ এবং সাংবাদিক আল আমিন শাহিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক সাংবাদিক তৌফিক আহমেদ তফসির। তিনি বলেন, সরাইলের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতীজনদের তথ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই দীর্ঘদিনের গবেষণা ও তথ্য সংগ্রহের ভিত্তিতে গ্রন্থটি রচনা করা হয়েছে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ শুধু একটি বই নয়, এটি সরাইলের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ দলিল। স্থানীয় ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড় সম্পর্কে জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা বইটির লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, এ গ্রন্থ সরাইলের ইতিহাসচর্চায় একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
Posted ৮:৩৫ পিএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya