অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 9:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস মিনি পার্ক অ্যান্ড ফুচকা হাউজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডা তিতাস নদীর পাড় ঘেঁষে এই রেস্তোরাঁর যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার বিকালে বুড্ডা নদীর ঘাটের পুর্বদিকে ড্রাগন বাগান সংলগ্ন তিতাস মিনি পার্ক অ্যান্ড ফুচকা হাউজের চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক।
নোঁয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতহার হোসেন মৃধা বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জাসাসের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রিপন ঠাকুর।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মান্যগণ্য লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তপু বলেন, এই নদীর বাঁকে প্রাকৃতিক মনোরম পরিবেশে সপরিবারে ঘুরতে আসলে ভালো লাগবে। তাই বিনোদনের জন্য এই তিতাস মিনি পার্কে আসার আহবান জানাই। একই সুরে উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বলেন,এই যান্ত্রিক জীবনে মনের প্রশান্তির জন্য এই তিতাস নদী অববাহিকায় গড়ে উঠা তিতাস মিনিপার্কে সপরিবারে ঘুরতে আসার মতো একটা জায়গা হওয়ায় আমরা আনন্দিত।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন বুড্ডা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
Posted ৯:১০ পিএম | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya