অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 12:08 pm
এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করলেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। তার দাবি, গত ২০ জুলাই সংসদ অভিযানে পুলিশের বাড়াবাড়ি অমিত শাহর নির্দেশেই হয়েছিল।
মহারাষ্ট্রের সম্ভাজিনগরে দীপকে সাংবাদিকদের বলেছেন, যেভাবে শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে, তাদের রক্তপাত হয়েছে, সেটা অমিত শাহর নির্দেশ ছাড়া হতে পারত না।
দীপকে জানিয়েছেন, তিনি রাহুল গান্ধীর দাবি সমর্থন করছেন। অমিত শাহর পদত্যাগ করা উচিত।
গত বুধ ও বৃহস্পতিবার রাহুল গান্ধী লোকসভায় অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন। এবার ককরোচ জনতা পার্টির নেতাও একই দাবি করলেন।
দীপকে বলেছেন, সিজেপি বিদেশ থেকে অর্থসাহায্য পায় বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় সিজেপি যদি বিদেশ থেকে অর্থসাহায্য পায়, তাহলে সেটাও তো তার ব্যর্থতা। তাহলে তিনি কীসের চানক্য।
সূত্র: ডয়চে ভেলে
Posted ১২:০৮ পিএম | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya