শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

অর্থ মন্ত্রণালয়ের সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 6:43 pm

অর্থ মন্ত্রণালয়ের সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে কসবা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের দল থেকে অপসারণ দাবি করেন বিক্ষুব্ধরা।

বিকেল সোয়া ৫টার দিকে কসবা উপজেলা সদরের কড়ইতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এতে দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে হাত রেখে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য নিররসভাবে কাজ করে যাচ্ছেন মুশফিকুর রহমান। তার ওপর আস্থা রেখে তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন শরীফুল হক স্বপন। এ ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন নাজমুল হুদা খন্দকার।

Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬

The Daily Sarod |