নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 2:18 pm
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন—৬০ বিজিবির সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, নিয়মিত টহল দলের সদস্যরা শূন্যরেখার কাছে চারজনকে শনাক্ত করেন। পরে পরিস্থিতি মূল্যায়ন করে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।
সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Posted ২:১৮ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya