শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি ইউরোপে তিন দেশে দাবানল, উপদ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরার সেই এমপি আশুগঞ্জে খাল পুনঃখনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত কসবায় বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে পিটুনিতে নিহত ১ নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:09 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক পৃথক এ সব অভিযান পরিচালনা করে৷ তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল সীমান্ত ফাঁড়ির পৃৃথক টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সব অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, স্টেরিল নোরাড্রেন্যালিন কনসেন্ট্র্যাট আইপি ঔষধ, গরু, চকলেট, বাঁজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট ও ইজিবাইক উদ্ধার করে। এ সব চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

The Daily Sarod |