শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি ইউরোপে তিন দেশে দাবানল, উপদ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরার সেই এমপি আশুগঞ্জে খাল পুনঃখনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত কসবায় বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে পিটুনিতে নিহত ১ নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:21 am

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। গতকাল শুক্রবার (১৭ জুলাই) ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা প্রত্যর্পণের অনুরোধ পেয়েছি। বর্তমানে আমাদের অভ্যন্তরীণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে এই অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে।’
তিনি বলেন, এই বিষয়টি কোনো রাজনৈতিক আবেগের বশে নয়, বরং দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি এবং আইনগত কাঠামোর প্রয়োগের মাধ্যমেই নিষ্পত্তি হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি করেছেন ভারতের পুলিশ হেফাজতে থাকা অন্য এক ব্যক্তির প্রত্যর্পণে নথিপত্র ভারত কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ‘এই নির্দিষ্ট প্রত্যর্পণ অনুরোধ পাওয়া গেছে কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমি এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাব।’

Facebook Comments Box

Posted ১১:২১ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

The Daily Sarod |