অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 4:31 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে। পরে দুপুরে কচ্ছপগুলো স্থানীয় সালদানদীতে অবমুক্ত করা হয়। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫টি কচ্ছপ উদ্ধার করে। এর মধ্যে ৬১টি সন্ধি জাতের কচ্ছপ। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
Posted ৪:৩১ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya