শিরোনাম
নবীনগরে আতিক হত্যা: বন্ধুর সঙ্গে বিরোধে লাথি, পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ সংসদে ভোটের মাধ্যমে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল করল লেবানন আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 8:37 pm

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জয়ে আনন্দ প্রকাশ করে সেজদা দেওয়ায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই যুবককে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের গাংকুলহাটি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আকবর হোসেন ওরফে জনি (২৩)। তিনি কণিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন জয়ী হওয়ার পর আনন্দে আল্লাহর দরবারে সেজদা দেন আকবর হোসেন। এ সময় সেজদা দেওয়া নিয়ে একই গ্রামের আর্জেন্টিনার সমর্থক আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আউয়ালের ছেলে রিফাত (২৩) তার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা আকবরকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।
আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ বলেন, ‘স্পেনের জয়ের পর আকবর আনন্দে সেজদা দিয়েছিল। এ কারণে তাকে মারধর করা হয়েছে। সে একজন প্রতিবন্ধী—এটি জানার পরও তাকে এভাবে মারধর করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

The Daily Sarod |