শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রুহানিকে সাবধান করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৩ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 1:31 pm

রুহানিকে সাবধান করলেন ট্রাম্প

ইরানকে হুুঁশিয়ারি দিয়ে বিস্ফেরক টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, তোমরা পরিণাম ভোগ করবে। এমন পরিণাম যা আগে অল্প কিছু মানুষই ভোগ করেছে।

মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হঠকারী নীতির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমেরিকার জানা উচিত…ইরানের সঙ্গে যুদ্ধ হলে সেটি হবে সমস্ত যুদ্ধের মা। আর ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা হবে সমস্ত শান্তির মা।

ট্রাম্পের উদ্দেশে একটি বার্তাও দেন প্রেসিডেন্ট রুহানি। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, সিংহের লেজ নিয়ে খেলবেন না। এতে শুধুমাত্র অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই থাকবে না।

ওই বার্তার পরেই রোববার রাতে রুহানিকে সাবধান করতে বিস্ফোরক টুইট করেন ট্রাম্প। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানি নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।

ইরানের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে মাইক পম্পেও বলেন, নিজেদের পকেট ভারী করতে এবং সন্ত্রাসবাদে অর্থ সহায়তা করার জন্য এই নেতারা দেশের রাজস্ব ব্যবহার করছেন।

ইরানের নেতাদের দুর্নীতির মাত্রা এবং সম্পদ দেখে এটাই বোঝা যায় যে, ইরান একটি সরকারের অধীনে চলার চেয়ে মাফিয়ার মতো করে চলছে।

Facebook Comments Box

Posted ১:৩১ পিএম | সোমবার, ২৩ জুলাই ২০১৮

The Daily Sarod |