https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৩ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 1:23 pm

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো ৩জন। নিহতরা হলেন পিকআপ চালক সিরাজ মিয়া (৪৫) ও যাত্রী লোকমান হোসেন (৪০)। চালক সিরাজ বিজয়নগর উপজেলার সাটিরপাড়ার সুন্দর আলীর ছেলে ও লোকমান একই উপজেলার আইড়ল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় সকালে বিজয়নগরের আইড়ল গ্রাম থেকে ৫জন পিকআপে নিয়ে শাহবাজপুরে মাছ আনতে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়ায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক সিরাজ মিয়া ও যাত্রী লোকমান হোসেন নিহত হয়। আহত হয় আরো ৩ যাত্রী। আহতরা হলেন-সাধন দাস(৪০), স্বপন দাস(১৮) ও ওবায়দুল(৪০)। এরমধ্যে সাধন ও স্বপনকে জেলা সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়ি থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৩ পিএম | সোমবার, ২৩ জুলাই ২০১৮

dainiksarod |