শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল যুক্তারষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ওয়ান ব্যাংক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৪ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 5:25 pm

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান হানিফ। মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ করতে যান তিনি। ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান।
হানিফের চাচা আরও বলেন, দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ে করার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকে।
হানিফের স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | শনিবার, ০৪ জুলাই ২০২৬

dainiksarod |