https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযানে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধর: কুখ্যাত ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার আখাউড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা হরমুজ প্রণালীর কাছে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে কারিতাস বাংলাদেশ দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা নবীনগরে অপহরণের পর আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র তরীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

আখাউড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 4:10 pm

আখাউড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বন্যার পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি বেড়ে বন্দরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। তবে স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, গেলো কয়েকদিনের টানা বৃষ্টির সঙ্গে সোমবার (১৩ জুলাই) সকাল থেকে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানি আসার কারণে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। কয়েকটি ঘর-বাড়িতেও পানি প্রবেশ করেছে। এছাড়া বন্দরের কালন্দি খালের পানি বাড়ার ফলে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। তবে পানি এখনও বন্দরের মূল সড়কে না উঠায় যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তবে ঢলের পানি প্রবেশ অব্যাহত থাকলে স্থলবন্দর সংলগ্ন কয়েকটি গ্রামে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। নদ-নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে৷ তবে আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১০ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

dainiksarod |