https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র তরীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির বিশেষ ভিসা সুবিধা ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির বিশেষ ভিসা সুবিধা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 10:31 am

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির বিশেষ ভিসা সুবিধা
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য প্যাকেজ ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। এর ফলে সৌদি ভ্রমণ আরও সহজ হবে। প্রাথমিক পর্যায়ে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। গতকাল শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, প্যাকেজ ভিসা সুবিধার আওতায় ভ্রমণকারীরা ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
এই প্যাকেজের আওতায় রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন জমা দেওয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ভ্রমণকারীরা ই-মেইলে তাদের ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন। বর্তমানে রিজারভাল ও আলমোসাফ নামে দুটি ট্রাভেল এজেন্সি এ পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে।
ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার প্রবেশ করা যাবে এবং দুই দিন থেকে ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে থাকার অনুমতি থাকবে।
গালফ নিউজ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক অভিজ্ঞতার মতো ঐচ্ছিক পরিষেবাও যুক্ত করতে পারবেন।
এ ছাড়া, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Facebook Comments Box

Posted ১০:৩১ এএম | শনিবার, ১১ জুলাই ২০২৬

dainiksarod |