https://www.jac-recruitment.sg/?source=google.com

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সতর্কতা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 10:36 am

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সতর্কতা

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সেই সাথে অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছে দূতাবাস।
গতকাল সোমবার (৬ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৬ এএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

dainiksarod |