অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 8:20 pm
সমাজসেবা, রোটারি নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ মো. আশিকুল আলম (Md. Ashikul Alam) সম্প্রতি Rotary International District 65-এর Assistant Coordinator হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
মো. আশিকুল আলম ২০১৬ সাল থেকে রোটারির সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ২০২৩–২০২৪ রোটারি বর্ষে Rotary Club of Brahmanbaria Midtown-এর প্রেসিডেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ক্লাবটি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, রক্তদান, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসা অর্জন করে।
পেশাগত জীবনে তিনি Dallas International-এর স্বত্বাধিকারী। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে নিবেদিত রেখেছেন।
করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম, খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক উদ্যোগ পরিচালনা করে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ডের জন্য দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো তাঁকে “স্প্রে আশিক” নামে আখ্যায়িত করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি RTV থেকে “করোনা যোদ্ধা” সম্মাননায় ভূষিত হন।
মো. আশিকুল আলম একজন অভিজ্ঞ বিশ্বভ্রমণকারীও। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব, ব্রাজিলসহ বিশ্বের প্রায় ৬০টি দেশ ভ্রমণ করেছেন। পাশাপাশি বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে ছয়টি পরিদর্শন করেছেন। তাঁর আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতা তাঁকে বিভিন্ন দেশের সংস্কৃতি, সমাজব্যবস্থা ও মানবসেবামূলক কার্যক্রম সম্পর্কে সমৃদ্ধ ধারণা দিয়েছে, যা রোটারির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও সেবামূলক উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর মো. আশিকুল আলম বলেন, ২০১৬ সাল থেকে রোটারির মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। নতুন এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। রোটারির মূলমন্ত্র ‘Service Above Self’ ধারণ করে দেশ-বিদেশে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। পাশাপাশি তরুণ প্রজন্মকে সমাজসেবা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাব।
রোটারি পরিবারের সদস্য, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, নতুন দায়িত্বে মো. আশিকুল আলম রোটারির মানবসেবার আদর্শকে আরও সমৃদ্ধ করবেন এবং দেশ ও আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক ভূমিকা রাখবেন।
প্রেস বিজ্ঞপ্তি
Posted ৮:২০ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya