অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 5:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন হয়েছে। আজ বুধবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের আওতায় মোট ১,৯৪৪ জন কৃষক সুবিধা পাবে। কৃষকদেরকে আমন ধান, মরিচ ও সবজি বীজ, সার, গাছের চারা দেওয়া হবে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম প্রমুখ।
এ সময় জানানো হয়, কৃষিতে আগ্রহ ও উৎপাদন বাড়াতে সরকার প্রণোদনা হিসেবে সার, বীজসহ অন্যান্য উপকরণ দিচ্ছে। কৃষকদেরকে এমন সহযোগিতা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Posted ৫:৩৪ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya