মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 6:33 pm

মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বালুমহাল ইজারা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মেঘনা নদীর চরসোনারামপুরের বাসিন্দরা এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে পৌনে ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে মানববন্ধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে দুপুর পৌনে ১টা থেকে মহাসড়কে অবরোধ সৃষ্ট করেন তারা। এতে করে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ভৈরবের সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালুমহালের ইজারা দেওয়া হলেও ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে। নির্বিচারে বালু উত্তোলনের ফলে চরসোনারামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, আশুগঞ্জ বাজার, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিডের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি, কৃষিজমি এবং নদীতীর ভাঙন ঝুঁকিতে পড়েছে। এর ফলে নিজেদের বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন বলে জনান তারা।
পরে দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৬:৩২ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

dainiksarod |