শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ওয়াশিংটন কথা রাখলে তেহরানও রাখবে: ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 11:51 am

ওয়াশিংটন কথা রাখলে তেহরানও রাখবে: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের প্রতিশ্রুতি অন্য পক্ষের অবস্থানের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলুর এক রিপোর্টে বলা হয়েছে, গতকাল সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই সমঝোতা পারস্পরিক বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।’
তিনি আরও বলেন, ‘অযৌক্তিক বক্তব্য’ ও হুমকির বিষয়ে ইরানের অবস্থান যুক্তিবোধ, সিদ্ধান্ত গ্রহণে মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীকভাবে পদক্ষেপ নেয়ার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
পেজেশকিয়ানের কাছ থেকে এ মন্তব্য এসেছে এমন এক সময় যখন গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ওই সমঝোতার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সংঘাতের অবসান ঘটে এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা কমানোর একটি কাঠামো নির্ধারণ করা হয়।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা, তেল রপ্তানি এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আরও বিস্তৃত ইস্যুতে ভবিষ্যৎ আলোচনা সমঝোতার প্রাথমিক ধারাগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
ইরানের কর্মকর্তারা বারবার বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়, তাহলে পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে।

Facebook Comments Box

Posted ১১:৫১ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

The Daily Sarod |