পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্কত অবস্থায় বিজিবি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 4:51 pm

পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্কত অবস্থায় বিজিবি

ভারত থেকে অবৈধ পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত সর্তক অবস্থায় রয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বিজয়নগরের নোযাবদী সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থায় ছিলেন সীমান্তে।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরার সঙ্গে। এসব সীমান্ত এলাকা দিয়ে যেন অবৈধভাবে ভারত থেকে পুশিইন করা না হয় সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সর্তকতা অবস্থায় রয়েছে৷ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন চেষ্টার খবরে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনোঅবস্থাতেই পুশইন করতে দেয়া হবে না।

Facebook Comments Box

Posted ৪:৫১ পিএম | শুক্রবার, ২৬ জুন ২০২৬

The Daily Sarod |