নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : 9:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে রাসেল মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় চান্দুরা-আখাউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাজিরখলা গ্রামের টেনা মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রাক চম্পকনগর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিলনবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করর বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৯:১৬ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya