শিরোনাম
বিজয়নগরে সিমেন্টের ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪ নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো সবজি ব্যবসায়ীর টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজে লোহার ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের সাড়ে তিনমাস পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’ প্রকাশ্যে গণনা হলো শাহজালাল মাজারের দানবাক্সের টাকা, ৪ দিনেই মিলল সাড়ে ১৭ লাখ টিভিতে আজকের খেলা দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিয়ে আরও কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রিজিওনাল সেলস ম্যানেজার নিচ্ছে প্রাণ গ্রুপ

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজে লোহার ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 6:41 pm

টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজে লোহার ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আরিফুল ইসলাম জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মো. আজিজুল ইসলাম কান্দুর ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হবিগঞ্জের পিটিআই স্কুলে যাচ্ছিলেন আরিফুল ইসলাম। ট্রেনের টিকিট না পেয়ে পারাবত এক্সপ্রেসের ছাদে উঠেন তিনি। পথিমথ্যে ভৈরবন পুরাতন রেলব্রিজের কাছে লোহার সঙ্গে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

dainiksarod |