শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

বর্ষীয়ান নেতা হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৯ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 12:38 am

বর্ষীয়ান নেতা হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৮ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ৮৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, হারুন-আল-রশিদের মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তির অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হবে। সেখানে সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও মরহুমের বাসভবনে কালো পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ।
উল্লেখ্য, অ্যাডভোকেট হারুন-আল-রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নৌপরিবহন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ১২:৩৩ এএম | শুক্রবার, ১৯ জুন ২০২৬

The Daily Sarod |