শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত শান্তি চুক্তিতে রাজি আমেরিকা-ইরান, খুলবে হরমুজ প্রণালী ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য হলেন বাবুল গ্রিসে সাংবাদিকতা ও সঙ্গীতে অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক পীযূষ সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০ এথেন্সে শুরু হলো বাংলা ইউরোভিশনের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্যারাগন মমতা কি আর ঘুরে দাঁড়াতে পারবেন? ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতের বেলায়ও সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

শান্তি চুক্তিতে রাজি আমেরিকা-ইরান, খুলবে হরমুজ প্রণালী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৫ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৫৪ অপরাহ্ণ

শান্তি চুক্তিতে রাজি আমেরিকা-ইরান, খুলবে হরমুজ প্রণালী
আমেরিকা ও ইরান শান্তি চুক্তিতে রাজি হয়েছে। আগামী ১৯ জুন (শুক্রবার) সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হবে। গতকাল রোববার (১৪ জুন) গভীর রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একথা ঘোষণা করেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “গভীর আলোচনার পর আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে।” তিনি জানান, দুই পক্ষই লেবাননসহ সংশ্লিষ্ট সব এলাকায় সামরিক কার্যকলাপ বন্ধ করবে।
এর কিছুক্ষণ পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সামাজিক মাধ্যমে শান্তি চুক্তির কথা ঘোষণা করেন। তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, বিনা শুল্কে হরমুজ প্রণালী যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, মার্কিন নৌসেনা ওই অঞ্চল থেকে তাদের অবরোধ সরিয়ে নেবে।
অন্যদিকে, একটি বিবৃতিতে ইরানও এই চুক্তির কথা জানায়।
ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানান, এই চুক্তির ফলে ইরান এবং লেবাননে সামরিক আক্রমণ বন্ধ হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে।  ইরানের টিভি চ্যানেলে তিনি বলেন, লেবাননসহ ওই অঞ্চলে অবিলম্বে এবং স্থায়ী ভাবে এই যুদ্ধ বন্ধ হবে।
জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালিসহ অন্যান্য দেশও এই চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেন, ইরান এবং অ্যামেরিকার এই চুক্তি কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী খুলে যাওয়াও বিশ্বের অর্থনীতি ফের চাঙ্গা হওয়ার পথে এগোবে বলে মনে করেন তিনি।
একটি যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, যুদ্ধ থামাতে এটি একটি সদর্থক পদক্ষেপ। হরমুজ প্রণালী খুলে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে এর ভালো প্রভাব পড়বে বলেও জানান তিনি।
তবে শুক্রবারের আগে হরমুজ প্রণালী খুলবে না বলে জানিয়েছেন ট্রাম্প। বিশ্ব বাজারে তেলের দাম কমার ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: ডয়চে ভেলে
Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

dainiksarod |