শিরোনাম
গ্যাস ফিল্ডস স্কুলে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত শান্তি চুক্তিতে রাজি আমেরিকা-ইরান, খুলবে হরমুজ প্রণালী ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য হলেন বাবুল গ্রিসে সাংবাদিকতা ও সঙ্গীতে অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক পীযূষ সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০ এথেন্সে শুরু হলো বাংলা ইউরোভিশনের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্যারাগন মমতা কি আর ঘুরে দাঁড়াতে পারবেন?

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৫ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:৪৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার বিকেলে সালিস বৈঠক বসে। বৈঠকে জাহাঙ্গীর আলমের সঙ্গে আতাউল্লাহর পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনাঢ জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

dainiksarod |