শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য হলেন বাবুল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৪ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 8:21 pm

ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য হলেন বাবুল
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য হয়েছেন জেলা যুবদলের সহসভাপতি, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম বাবুল ভূঁইয়া। শনিবার (১৩ জুন) ৭ সদস্য বিশিষ্ট নতুন এ্যাডহক কমিটির অনুমোদন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তাজুল ইসলাম বাবুল ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি ওয়েস্টার্ন ক্রিকেট ক্লাব ফুলবাড়িয়ার সাবেক ক্রিকেটার।
এ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। এছাড়া পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এবং জেলা ক্রীড়া অফিসারকে কমিটির সদস্য করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্য সচিব করা হয়েছে ক্রীড়া সংগঠক মো. তানিম শাহেদকে।
নবগঠিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে।
Facebook Comments Box

Posted ৭:৫৯ পিএম | রবিবার, ১৪ জুন ২০২৬

The Daily Sarod |