অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : 9:56 pm
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার প্যারাগন ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে চলতি বছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। প্যারাগানের ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে শুক্রবার (১২ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আনোয়ার হোসেন আদিব, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক ইমদাদুল হক রকি, কসবার চারগাছ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোজাম্মেল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাফিজুর রহমান।
অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। সংবর্ধনা ও সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন।
আয়েজকরা জানান, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে প্যারাগন ব্রাহ্মণবাড়িয়া শাখা আনন্দিত। ভবিষ্যতেও প্যারাগান একইভাবে সাফল্যের ধারা বজায় রাখবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিস্তারিত জানতে ০১৭৫৬৬৬২০২১ নাম্বারে যোগাযোগ করা যাবে।
Posted ৯:৫৬ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya