গ্রিসে সাংবাদিকতা ও সঙ্গীতে অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক পীযূষ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৪ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 7:34 am

গ্রিসে সাংবাদিকতা ও সঙ্গীতে অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক পীযূষ
তৃণমূল সাংবাদিকতা ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য গ্রিসে সম্মাননা পেয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান, ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সাংবাদিক পীযূষ কান্তি আচার্য। গ্রিসের রাজধানী এথেন্সে চলমান তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলা ইউরোভিশন এ সম্মাননা প্রদান করে। সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় মেয়র এঞ্জেলোস অ্যারামপাটজিস (Angelos Arampatzis)।
পীযূষ কান্তি আচার্য ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক সরোদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি তিনি জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগের প্রশিক্ষক।
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গ্রিসের রাজধানী এথেন্সে চলছে তিন দিনব্যাপী গ্লোবাল বাংলাদেশি প্রফেশনাল নেটওয়ার্কিং সামিট, কমিউনিটি অ্যাওয়ার্ড ও কালচারাল ফেস্টিভাল। গত ১২ জুন থেকে এথেন্সে একটি হোটেলে চলা এই উৎসব শেষ হবে ১৪ জুন।
সম্মাননা পেয়ে পীযূষ কান্তি আচার্য বলেন, বিদেশের মাটিতে সম্মাননা গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। যারা আমাকে সম্মাননা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই সম্মাননা আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী, পাঠক-দর্শক এবং সঙ্গীতপ্রেমী সকল মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতিফলন। পাশাপাশি সাংবাদিকতা ও সঙ্গীত—এই দুই ক্ষেত্রেই মানুষের কল্যাণে, সত্য ও সুন্দরের পক্ষে কাজ করে যাওয়ার প্রেরণা আরও বাড়িয়ে দিল এই স্বীকৃতি।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলা ইউরোভিশনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Posted ৭:৩৪ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬

The Daily Sarod |