শিরোনাম
অর্থ মন্ত্রণালয়ের সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বর্নাঢ্য আয়োজনে কবি জয়দুলের পাখপাখালির মিলনমেলা গ্রন্থের প্রকাশনা উৎসব ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ জুলাই ভর্তি মেলা কসবায় যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১২ সীমান্তে চারজনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি পলিথিনের বিকল্প অন্বেষণ, উৎপাদন ও বাজারজাতের পন্থা নির্ধারণে বৈঠক ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্য ব্রিটিশ কাউন্সিল এক্সপার্টস’ ও অ্যাডমিশন ফেয়ার সিটি ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৮ জুলাই পর্যন্ত দাবানল: স্পেনে জরুরি অবস্থা ঘোষণা, ৬৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ফ্রান্স ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫, ভাইভা শুরু ১১ আগস্ট

এথেন্সে শুরু হলো বাংলা ইউরোভিশনের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

পীযূষ কান্তি আচার্য, এথেন্স (গ্রিস) থেকে   প্রিন্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 11:44 pm

এথেন্সে শুরু হলো বাংলা ইউরোভিশনের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গ্রিসের রাজধানী এথেন্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলা ইউরোভিশন।
উৎসবে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করছেন। প্রবাসীদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরার বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও বাংলা ইউরোভিশনের সিইও জহির উদ্দিন ডাকুয়া জানান, প্রবাসে ও বাংলাদেশে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।
উৎসবের প্রথম দিনের সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং বিশ্বপরিসরে বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ উৎসব আগামী ১৪ জুন পর্যন্ত চলবে। এতে বিভিন্ন সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২৬

The Daily Sarod |