শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতের বেলায়ও সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস সান্তিয়াগো-২০২৭ এর ৫০০ দিনের গণনা শুরু জার্মানিতে সুখের ব়্যাংকিংয়ে এগিয়ে ছোট শহরগুলো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাকে বলিউড তারকা নোরা ফাতেহি ঢাকা ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ ইরানে ফের আক্রমণ করল আমেরিকা বাংলা ইউরোভিশন সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে গ্রিস যাচ্ছেন সাংবাদিক পীযুষ কান্তি আচার্য কসবায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা ‘সব পক্ষেরই শিকার’: জাতিসংঘ কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতের বেলায়ও সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:৩০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতের বেলায়ও সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে রাতের বেলায়ও সতর্কতামূলক মাইকিং করছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরে এ মাইকিং চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়া কথা বলা হচ্ছে মাইকিংয়ে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধসহ মাদক ও পণ্যচোরাচালন ঠেকাতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ পুশইন করতে দেয়া হবে না।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Facebook Comments Box

Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainiksarod |