জার্মানিতে সুখের ব়্যাংকিংয়ে এগিয়ে ছোট শহরগুলো

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৪৯ পূর্বাহ্ণ

জার্মানিতে সুখের ব়্যাংকিংয়ে এগিয়ে ছোট শহরগুলো

জার্মানির ৪০টি শহরের মধ্যে সবচেয়ে সুখে আছে ছোট্ট শহর এয়ারফুর্টের মানুষ৷ দেশব্যাপী চালানো এক জরিপ থেকে উঠে এসেছে এই তথ্য।
‘এসকেএল হ্যাপিনেস অ্যাটলাস’-এর চালানো জরিপের ফলাফলে দেখা গেছে, টুরিঙ্গিয়া রাজ্যের রাজধানী এয়ারফুর্ট ষষ্ঠ স্থান থেকে এক লাফে উঠে এসেছে সবার ওপরে৷ আগের জরিপে শীর্ষে ছিল কাসেল৷ এবার তারা নেমে গেছে ১৩তম স্থানে৷কাসেলের দুই ধাপ পেছনে, অর্থাৎ ১৫তম স্থানে আছে বন৷
বড় শহরগুলোর মধ্যে জার্মানির সপ্তম বৃহত্তম শহর ড্যুসেলডর্ফ তৃতীয় স্থানে থাকলেও তালিকার ওপরের দিকে ছোট শহরগুলোরই প্রাধান্য৷ শীর্ষ পাঁচের বাকি শহরগুলো হলো বাভারিয়ার আউগসবুর্গ, জার্মানির পশ্চিমাঞ্চলের ক্রেফেল্ড এবং উত্তরাঞ্চলের শহর কিল৷
জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ আছে দশম স্থান৷ তবে বাভারিয়ার রাজধানী মিউনিখ ২৪তম স্থান ভাগাভাগি করেছে লাইপসিশের সঙ্গে৷ এছাড়া রাজধানী বার্লিন যৌথভাবে ৩৫তম স্থানে আছে নুরেমবার্গকে সঙ্গে নিয়ে৷
১০-এর মধ্যে ৭.৭৪ স্কোর নিয়ে এয়ারফুর্ট সবার ওপরে৷ অন্যদিকে জার্মানির উত্তরাঞ্চলের বন্দরনগরী রোস্টক রয়েছে তালিকার একেবারে তলানিতে৷ তাদের স্কোর ৫.৮৷
সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainiksarod |