ঈদ যাত্রার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৮ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৩৭ অপরাহ্ণ

ঈদ যাত্রার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক

ঈদুল আযহার সময় সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৪৪২টি দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৪৩৮টি প্রাণ, আহত হয়েছেন ১৩৪০ জন৷

২১ মে থেকে ৪ জুন পর্যন্ত সময়ে দুর্ঘটনার পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি৷ গতকাল রোববার সাংবাদিক সম্মেলনে তুলে ধরা প্রতিবেদন অনুযায়ী, শুধু সড়কে ৩৯৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০২ জন, আহত হয়েছেন ১২৯৪ জন৷
রেল দুর্ঘটনায় মারা গেছেন ২৩ জন৷ আর নদীপথে ১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩জন৷

প্রাণঘাতী দুর্ঘটনায় জড়িত বাহনের শীর্ষে ছিল মোটরসাইকেল৷ ১৫৯ জনই মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়৷

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

dainiksarod |