অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ১২:০৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। আজ সোমবার (০৮ জুন) ভোররাতে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি টহল দল ভোররাতে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ টন জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানটি আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
Posted ১২:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya