ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য অপসারণে মানববন্ধন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৫ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য অপসারণে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডাম্পিং স্টেশন ও সড়কে জমে থাকা ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বিকেলে পৌরশহরের আমিনপুর এলাকায় ডাম্পিং স্টেশনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে ময়লার স্তূপ অপসারণ এবং স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২৬

dainiksarod |