শিরোনাম
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী যে রাষ্ট্র শিশু ধর্ষণ ঠেকাতে পারেনা, সেই রাষ্ট্র কেনো সিনেমা বন্ধে মদদ দেয়; প্রশ্ন রুমিন ফারহানার কওমি শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ সরাইলে মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ অবশেষে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ ইসরায়েলের হামলায় লেবাননে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো বিপন্ন ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’- এর প্রদর্শনী বন্ধে প্রচারণার পর অনুমতি বাতিল ক্রেতা না থাকায় সড়কের পাশে শত শত চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা আশুগঞ্জে কুরবানির পশুর চামড়া রাখা নিয়ে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ১০

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০১ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৪৯ অপরাহ্ণ

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষী

সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেয়া হবে৷
আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেয়া হবে৷ পদকপ্রাপ্ত বাংলাদেশের ছয় শান্তিরক্ষী হলেন, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল৷
২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে দায়িত্ব পালনের সময় এক ড্রোন হামলায় তারা নিহত হন৷
আগামী ৫ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসচিব৷ এছাড়া গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেয়া হবে৷

Facebook Comments Box

Posted ৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬

dainiksarod |