শিরোনাম
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দেড়শ আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫ দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মার্কির চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: শ্যামল পুশইন ও চামড়া পাচার রোধে ঈদের দিনেও সতর্ক অবস্থায় বিজিবি ঈদযাত্রা ও কুরবানির পশুর গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি মোতায়েন বিশ্বরোডে বক্সকালভার্ট করার খাদে পেট্রোল পাম্প বিলীন হওয়ার পথে, প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই চলছে কাজ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর গ্র্যান্ড ফ্যালিসিটেশন কুরবানির মাংস বিতরণে মেনে চলুন স্বাস্থ্যবিধি

আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২১ অপরাহ্ণ

আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে৷ তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণ নিয়ে কারো মৃত্যু হয়নি৷ আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৬৫৷
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়৷ এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে৷ হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ জন৷ গত ২৪ ঘণ্টায় ৫১ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে৷ সারা দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৮৫ জন৷
একই সময়ে ৮২৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে৷ এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে৷

Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

dainiksarod |