শিরোনাম
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দেড়শ আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫ দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মার্কির চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: শ্যামল পুশইন ও চামড়া পাচার রোধে ঈদের দিনেও সতর্ক অবস্থায় বিজিবি ঈদযাত্রা ও কুরবানির পশুর গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি মোতায়েন বিশ্বরোডে বক্সকালভার্ট করার খাদে পেট্রোল পাম্প বিলীন হওয়ার পথে, প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই চলছে কাজ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর গ্র্যান্ড ফ্যালিসিটেশন কুরবানির মাংস বিতরণে মেনে চলুন স্বাস্থ্যবিধি

দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মার্কির চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: শ্যামল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:১০ অপরাহ্ণ

দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মার্কির চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: শ্যামল

বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল৷ আজ বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক। জামাতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রতিটা সরকারের একটা স্ট্রাটেজি থাকে। হয়তোবা এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাটেজি ছিল। তবে যে চুক্তিগুলো করেছে- এটা দেশবাসী জানত না, আমরা জানতাম না। এটা তারা কীভাবে কোন পরিপ্রেক্ষিতে করেছে তারাই ভালো বলতে পারবে।
তিনি বলেন, আমরা একটা চুক্তি পেয়েছি। সেই চুক্তি নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব যে এই চুক্তির মধ্যে যেটুকু পারি দেশের সার্বভৌমত্ব ও দেশের অধিকার অক্ষুণ্ণ রেখে চুক্তিগুলো পর্যবেক্ষণ করে আগামীদিনে পদক্ষেপ নেওয়ার জন্য।
জেলা ঈদগাহ মাঠ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রায় ১২০০ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

dainiksarod |