নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ৫:১৭ পূর্বাহ্ণ
ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ভোগান্তি নিরসন ও কুরবানির ঈদযাত্রা ও কুরবানির পশুর গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি মোতায়েনপশুবোঝাই গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি জানায়, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানযট নিরসনকল্পে যানযটপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশানের চালানো ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা প্রদানসহ ঈদে ঘরমুখো মানুষ যেন যানযটে ভোগান্তিতে না পরেন- সেজন্য বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছেন। এছাড়া কুরবানির পশুবোঝাই যানবাহনগুলো যেন নির্বিঘ্নে চলতে পারে- সেটিও নিশ্চিত করছেন বিজিবি সদস্যরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, যানজটে পড়ে যেন মানুষজনের ভোগান্তি পোহাতে না হয়- সেজন্য বিজিবির পর্যাপ্ত সংখ্যক সদস্য ঢাকা-সিলেট মহাসড়ককের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সীমান্তে যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায়ও টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya