ব্রাহ্মণবাড়িয়ায় ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর গ্র্যান্ড ফ্যালিসিটেশন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 8:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর গ্র্যান্ড ফ্যালিসিটেশন
আজ মঙ্গলবার (২৬ মে) ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ কর্তৃক এক বর্ণাঢ্য “Grand Felicitation” প্রোগ্রামের আয়োজন করা হয়। চলতি বছরে ফোকাস ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ফোকাস ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ থেকে একঝাঁক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ব্রাহ্মণবাড়িয়া শাখার পরিচালক ইয়াছিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ব্রাহ্মণবাড়িয়া শাখার মহাপরিচালক জুলফিকার হায়দার রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মনির হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাসের  সাধারণ জ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক আতাউল্লা সজীব ও বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ইলিয়াস হোসেন,এবং ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জাহিদ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মেহেরাব হোসেন।
সহকারী পরিচালক মেহেরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
পরে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

The Daily Sarod |