শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:27 pm

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ১০২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সুলতানপুন ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে শশীদল সীমান্ত ফাঁড়ির একটি টহল দল স্থানীয় রাউৎখোলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সীমান্ত সুরক্ষা, পুশইন ও মানব পাচার এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

The Daily Sarod |