অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ৭:২৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে ফোরলেন সড়ক নির্মান কাজের খাদে বিলীন হওয়ার উপক্রম হয়েছে একটি পেট্রোল পাম্পসহ আশপাশের স্থাপনা। এরই মধ্যে ভাঙ্গনের মুখে পড়ায় ফাহাদ ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সার খুলে ফেলা হয়েছে। বন্ধ অকটেন ডিসপেন্সারও। ফলে পাম্পটির

বড় ধরনের ক্ষতি হওয়া ছাড়াও বিভিন্ন যানবাহনে জ্বালানী তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পাম্পের সুপারভাইজার মামুন মোল্লা জানান, পাম্পের সামনে ফোরলেন সড়ক নির্মান কাজের অংশ হিসেবে পানি নিস্কাষন ড্রেনের কাজে একটি বক্স কালভার্ট নির্মানের কাজ করা হচ্ছে। এজন্য প্রায় ২ বছর আগে এখানে মাটি খনন করা হলেও এখন বৃষ্টিতে কালভার্ট নির্মানের কাজ শুরু হয়েছে। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহন না করায় তাদের পাম্প বক্স কালভার্টের খাদে ভেঙ্গে পড়তে শুরু করেছে । গত ১৪/১৫ দিন ধরে চলা এই ভাঙ্গনে তাদের ডিজেল এবং অকটেন ডিসপেন্সার বন্ধ হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়ায় ডিজেল ডিসপেন্সার খুলে ফেলতে হয়েছে। এতে যানবাহনে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রয়েছে। লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে তাদের। বিষয়টি পাম্পের মালিক ফরহান নূর প্রকল্প পরিচালককে জানালে তিনি সরজমিন এসে অবস্থা দেখে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহন করে কাজ করার নির্দেশ দেন। এরপরও ঠিকাদারী প্রতিষ্ঠান এব্যাপারে কোন পদক্ষেপ না নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় পুরো পাম্প খাদে ভেঙ্গে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে প্রকল্প ব্যবস্থাপক-১ মোস্তাকুর রহমান ভূইয়া বলেন, এ ব্যাপারে আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা করে যাতে কাজ করে সেজন্য বলা হচ্ছে। তারা এব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন। আগেও নিয়েছিলেন। তবে সেটি ঠিকঠাক হয়নি।
Posted ৭:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya